, , ,
শিরোনামঃ
শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জন গ্রেপ্তার, ইয়াবা ৪৫৪০ পিস উদ্ধার শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এগিয়ে যাওয়ার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের, উত্তীর্ণদের অভিনন্দন বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার যুবক, দাবি ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪৫০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি

শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামীর পথচলা সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও নাসিক ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আরমান হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় আরমান হোসেন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ফলাফল তাদের দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও স্বপ্নের প্রতিফলন। তবে এখানেই থেমে গেলে চলবে না; উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা ও শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা গেলে সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হবে।

আরমান হোসেন পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং স্বপ্নপূরণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে যেসব অভিভাবক ও শিক্ষক নিরলস শ্রম দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।