নিউজ ২৪ নারায়ণগঞ্জ
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামীর পথচলা সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও নাসিক ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আরমান হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় আরমান হোসেন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ফলাফল তাদের দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও স্বপ্নের প্রতিফলন। তবে এখানেই থেমে গেলে চলবে না; উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা ও শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা গেলে সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হবে।
আরমান হোসেন পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং স্বপ্নপূরণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে যেসব অভিভাবক ও শিক্ষক নিরলস শ্রম দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।