নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ১৩ জন, মাদকসেবী ৮৮ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ছয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী, ৫২ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৬৬ জনকে গ্রেফতার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ী, আট মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার আট আসামিসহ মোট ২৫ জন গ্রেফতার হয়েছেন।
বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে।
এদিকে সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১১ মাদকসেবী, একজন চোর ও ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, সাত মাদকসেবী ও নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে আড়াইহাজার থানা পুলিশের অভিযানে তিন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের এ বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি উঠে এসেছে।
Leave a Reply