, , ,
শিরোনামঃ
চাঁদাবাজি-সন্ত্রাস করে যুবদলের পদ পাওয়ার সুযোগ নেই’- সজল মাদক ও কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার সাহেদ আহমেদের সজল-সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি, রাজপথে নেতাকর্মীদের ঢল স্লোগানে মুখর নারায়ণগঞ্জ, প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের বিশাল শোডাউন সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, পুড়ে মরল দুই গাভি; বাছুর উদ্ধারে দগ্ধ মালিক সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মাদক মামলা

সজল-সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি, রাজপথে নেতাকর্মীদের ঢল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা, বন্দর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোড এলাকায় জড়ো হতে থাকেন। পরে সম্মিলিতভাবে তাঁরা মূল র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি সাউন্ড সিস্টেম ও ঢোলের তালে তালে নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। পুরো আয়োজনজুড়ে ছিল প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উচ্ছ্বাস ও সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টু।

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে নিজেদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।