, , ,
শিরোনামঃ
চাঁদাবাজি-সন্ত্রাস করে যুবদলের পদ পাওয়ার সুযোগ নেই’- সজল মাদক ও কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার সাহেদ আহমেদের সজল-সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি, রাজপথে নেতাকর্মীদের ঢল স্লোগানে মুখর নারায়ণগঞ্জ, প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের বিশাল শোডাউন সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, পুড়ে মরল দুই গাভি; বাছুর উদ্ধারে দগ্ধ মালিক সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মাদক মামলা

সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, পুড়ে মরল দুই গাভি; বাছুর উদ্ধারে দগ্ধ মালিক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে সাতটি কক্ষের চাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনের মধ্যে গোয়ালঘর থেকে গরুর বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। তবে আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘর থেকে বাছুর উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন বাড়ির মালিক শহীদুল্লাহ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলায় তাঁর স্ত্রী সাহিদার ঝগড়া হয়। এর পর সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনার জেরে মনির হোসেন রাতে নিজের ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরে তিনি ঘরের বাইরে থেকে দুটি তালা লাগিয়ে চলে যান। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি কক্ষের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এবং ঘটনার পেছনে কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।