, , ,
শিরোনামঃ
সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা আড়াইহাজারে ৩৮ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁয়ের পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬১ জন গ্রেপ্তার, উদ্ধার ১ হাজার ৪৮১ পিস ইয়াবা রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত দুর্গাপূজায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে কার্তিক ঘোষ, সেরা ১০ মণ্ডপকে পুরস্কারের ঘোষণা রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ের পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বাংলার লোকশিল্প সম্পর্কে জানতে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে একটি প্রতিনিধিদল নিয়ে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত প্রথমে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। এ সময় তিনি নগরীর শতবর্ষী প্রাচীন ভবন, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব ও প্রাচীন স্থাপত্য সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেন।

পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে পৌঁছান। সেখানে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও কারুপল্লী পরিদর্শন করেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী জামদানি পল্লীতে তাঁতশিল্পীদের বুননশৈলী, কারুশিল্পের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম তৈরির কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

সোনারগাঁয়ের প্রাচীন স্থাপত্য ও বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের এ সফরে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক উঠে আসে।

মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সফরের বিভিন্ন কার্যক্রমে সঙ্গে ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য এবং কারুশিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও লোকশিল্প সম্পর্কে জানার একটি সুযোগ তৈরি হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।