নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার মোট ৬১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জনকে মাদক ব্যবসার অভিযোগে, ২৬ জনকে মাদকসেবী হিসেবে, ১২ জনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে এবং একজনকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের অভিযোগে একজন, নিয়মিত মামলার পাঁচজন আসামি এবং অন্যান্য ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে মাদকসেবী হিসেবে সাতজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে আটজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী হিসেবে ১৬ জন এবং চুরির অভিযোগে একজনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ মাদকসেবী হিসেবে দুজন এবং অন্যান্য ধারায় পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ মাদকসেবী হিসেবে একজন, ছিনতাইয়ের অভিযোগে একজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য ধারায় দুজনকে এবং আড়াইহাজার থানা পুলিশ একই ধরনের অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বিত অভিযানে মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮১ পিস ইয়াবা।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply