, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন লিমা-৭ ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী সড়কে একটি সিএনজি নিয়ে ৯-১০ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ডালিম (৪৮), আলাপদী এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী এলাকার মনির হোসেনের ছেলে মো. অন্তর (২৪)। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।