, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন, প্যারেড, সাক্ষাৎকার, চাকরির খতিয়ান ও পুরস্কার নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণ, ঢাকা) মো. তরিকুল ইসলাম এবং আরআই, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ মো. আব্দুল কাদের।

পরীক্ষা শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পদোন্নতি পরীক্ষা পুলিশ বাহিনীর পেশাগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি হবে। এখানে তদবির বা অনিয়মের কোনো সুযোগ নেই। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, যারা পদোন্নতি পাবেন, তাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। দেশপ্রেম, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।