, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত: গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

৫ অক্টোবর (রবিবার) সকাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান; বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম; শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, একজন ভালো শিক্ষকের কাছ থেকে হাজারটি বইয়ের চেয়েও অধিকতর কার্যকর শিক্ষা অর্জন করা সম্ভব। পিতামাতার পর শিক্ষকরাই একজন মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যায়ভিত্তিক ও মানবিক শিক্ষা দেশ গঠনে সহায়ক।

অনুষ্ঠানে জেলার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষকরা হলেন জাতির কারিগর। একজন ভালো শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মের নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলেন। বর্তমানে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষকদের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। শিক্ষকদের পেশা সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করা গেলে আগামী ৬০ বছরের ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী হবে। শিক্ষকদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পিতামাতার পরই শিক্ষকের স্থান। তাই শিক্ষকদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।