, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিঠালীপুর এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক মুসলিম ব্যক্তির অর্ধগলিত মরদেহের পরিচয় দুই মাসেও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির পরিচয় ও স্বজনদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ফতুল্লা থানাধীন পিঠালীপুর সাকিনস্থ প্যারাডাইস ক্যাবল সিসিডি প্ল্যান্টের ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা মুসলিম পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকে বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার কোনো পরিচয় বা ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ফতুল্লা থানায় গত ৯ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর-৩৩ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় অতিবাহিত হলেও অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাই মরদেহটির পরিচয় শনাক্ত এবং তার স্বজনদের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

কোনো ব্যক্তি যদি উক্ত মরদেহের পরিচয়, ঠিকানা কিংবা তার স্বজনদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর উপ-পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
এসআই (নিঃ) শরিফুল ইসলাম
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪
মোবাইল: ০১৭১২-৭৪৭২০৫

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।