নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ বিএনপি নেতা এড. আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার আমলাপাড়াস্থ বাসভবনে যান দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক এবং নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁনসহ নেতাকর্মীরা তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।
এ সময় তারা অসুস্থ অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে বিএনপি নেতা মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply