, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরের অভ্যন্তরীণ জলাভূমিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।