নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান জেলার বিচারিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. মহিউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এদিকে নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জের কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।
Leave a Reply