, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা

নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বিদ্যুতের অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দফতরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন। রাত আটার পরে দোকান, শপিংমল বন্ধ রাখতে হবে। সরকারি দফতরে নিজ দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। এখানে শিল্প কারখানায় যাতে বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এমপি আরও বলেন,বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রি-পেইড মিটার নিয়ে জনগণের মাঝে যে অসন্তোষ বিরাজ করছে সেটিও খতিয়ে দেখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিপিডিসির ডেপুটি ম্যানেজার কামাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে গণসচেতনতামূলক প্রচারণা জোরদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার এবং লোডশেডিং কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন সুপারিশ গৃহীত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।