, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ: এমপি মান্নান  বন্দরে ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার  বিএনপি নেতা সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার  রুপগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু  রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার  রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মৃত বিড়ালের পাশেই তৈরি হচ্ছে পারোটা! সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান

বিএনপি নেতা সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায়, ফুটপাতে ডাব বিক্রেতা নয়নের উপর বিএনপি নেতা সালাউদ্দিনের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকার ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নয়নের পরিবার।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতে ডাব বিক্রিকে কেন্দ্র করে ডাব বিক্রেতার কর্মচারী ও এক মুরগী বিক্রেতাকে অতর্কিত হামলা করে মারধর ও অশালীন ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেছেন সিদ্ধিরগঞ্জ থানার বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে ডাব বিক্রি করছিলেন ডাব বিক্রেতা আমানতউল্লার কর্মচারী নয়ন। এসময় তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না-করেই অতর্কিতভাবে মারধর ও অশালীন ভাষায় গালিগালাজহ বিভিন্ন ধরনের হুমকি ধামকী প্রদান করেন বিএনপি নেতা সালাউদ্দিন। উক্ত হামলায় ডাব বিক্রেতা নয়ন ও মুরগি বিক্রেতা রুবেল আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

ডাব বিক্রেতা নয়নের পরিবারের পক্ষ থেকে আমানতউল্লাহ অভিযোগ করে বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে, তাদের আগের দোকানের কিছু মালামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি নয়নকে সেগুলো বিক্রি করার জন্য নির্দেশ দেন, নয়ন তার কথা মতো সেগুলো বিক্রি করতে গেলে, সালাউদ্দিন কোনো কিছু জিজ্ঞাসাবাদ না-করেই নয়নকে ধাক্কা দিয়ে মটিতে ফেলে উপর্যুপরি তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে মুরগি বিক্রেতা রুবেল অভিযোগ করে বলেন, ফুটপাতে ব্যবসা পরিচালনা করতে দোকান বাবদ তার কাছ থেকে বিএনপি নেতা সালাউদ্দিন ও কামাল ৫০ হাজার টাকা জামানত গ্রহন করেন। তাই আমাকে কোনো রকম সময় না-দিয়ে এবং অভিযানের পূর্বে অবগত না-করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে আমার বিভিন্ন আসবাবপত্র, মালামাল, দাঁড়িপাল্লা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিলো। আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ-বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিনের নিকট অভিযোগ করায় তিনি আমার উপরে হামলা চালিয়েছেন।

উক্ত অভিযোগের বিষয়ে বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিনের মুঠোফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের নির্দেশে ফুটপাতে কোনো রকম দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা নিষিদ্ধ করা হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।