, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

১২ রবিউল আউয়াল উপলক্ষে ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের শুভেচ্ছা, জশনে জুলুস ও মিলাদুন্নবীর আহ্বান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন স্মরণে আয়োজিত জশনে জুলুস ও মিলাদুন্নবীকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের শুভেচ্ছা জানিয়েছেন মো: মিয়া চাঁন, সহ-সভাপতি, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়ে মিয়া চাঁন বলেন, “রাসুল প্রেমই আল্লাহ প্রাপ্তির পূর্বশর্ত।” মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও মিলাদুন্নবী কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ সময় মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ, মিলাদ এবং তাঁর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

মিয়া চাঁন বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সর্বস্তরের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুস ও মিলাদুন্নবী পালনের আহ্বান জানান।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে উচ্চারিত হবে—“নারায়ে তাকবীর—আল্লাহু আকবার, নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ (সা.)”।

মো: মিয়া চাঁন
সহ-সভাপতি, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।