নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতি করার কারণে কেন্দ্রীয় সদস্য জামান সরদারের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ ও বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর দেয়া অভিযোগে জানানো হয়েছে, ‘দীর্ঘদিন যাবৎ নতুনধারার ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, জামান সরদারসহ অনেককেই নতুনধারার রাজনীতি না করার জন্য চাপ প্রয়োগ করছিলেন ফতুল্লার টাগারপাড়েরর একজন নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তাতে কর্ণপাত না করে নতুনধারার রাজনীতিতে সক্রিয় থাকাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বেলা ১১ টার দিকে জামান সরদারের উপর হামলা চালান অভিযুক্ত নেতা।
এসময় স্থানীয় লোকজন তাকে সরিয়ে দিলে তিনি দ্রুত স্থান ত্যাগ করার সময় তাকে দেখে নেয়ার হুমকি দেন জনৈক নেতা।’
এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তার অভাবে হামলাকারী ও তার সহযোগিদের নাম উল্লেখ করেননি বলে জামান সরদার গণমাধ্যমকে জানিয়েছেন।
অন্যদিকে, এমন নিরাপত্তাহীন ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক হামলা-হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার ও নারায়ণগঞ্জ নতুনধারার আহ্বায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা; বাংলাদেশ প্রেস ইউনিটি নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা সেকান্দার আলী, মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতি, জাতীয় শিক্ষাধারার সদস্য আবদুর রহমান হাওলাদার, জাতীয় শিক্ষাধারার আহবায়ক বাবুল মিয়া, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, নির্মম হলেও সত্য বাক স্বাধীনতা, বৈষম্য আর কোটামুক্ত দেশ গড়ার কথা বলে যে জুলাই হয়েছিলো, সেই জুলাই আজ জাতির কন্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক দল, সরকার, পুলিশ-প্রশাসন নিরব নিপীড়নের শিকার করছে ছাত্র-যুব-জনতাকে। তার সর্বশেষ প্রমাণ নতুনধারার নেতাকর্মীদের উপর হামলা-হুমকি। গত ১৩ বছর রাজপথে তারা গণ মানুষের দাবিতে থেকেছে। এখন নতুনধারাকে বিশেষ কোনো একটি দলের নামের সাথে ট্যাগ দিয়ে মবের শিকার বানাতে চাইছে, যা মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রের নীতি বিরুদ্ধ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তারেক রহমান সরকারের উচিৎ হবে নিরপেক্ষতা বজায় রেখে ধর্ম-মত-বর্ণ-দল নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
বার্তা প্রেরক – সোনিয়া দেওয়ান প্রীতি (সদস্য- মিডিয়া সেল,
নতুনধারা বাংলাদেশ এনডিবি) নতুনধারার রাজনীতি করায় হামলার ঘটনায় থানায় অভিযোগ, বিভিন্ন মহলের নিন্দা
নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতি করার কারণে কেন্দ্রীয় সদস্য জামান সরদারের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ ও বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর দেয়া অভিযোগে জানানো হয়েছে, ‘দীর্ঘদিন যাবৎ নতুনধারার ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, জামান সরদারসহ অনেককেই নতুনধারার রাজনীতি না করার জন্য চাপ প্রয়োগ করছিলেন ফতুল্লার টাগারপাড়েরর একজন নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তাতে কর্ণপাত না করে নতুনধারার রাজনীতিতে সক্রিয় থাকাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বেলা ১১ টার দিকে জামান সরদারের উপর হামলা চালান অভিযুক্ত নেতা, এসময় স্থানিয় লোকজন তাকে সরিয়ে দিলে তিনি দ্রুত স্থান ত্যাগ করার সময় তাকে দেখে নেয়ার হুমকি দেন জনৈক নেতা।’ এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তার অভাবে হামলাকারী ও তার সহযোগিদের নাম উল্লেখ করেননি বলে জামান সরদার গণমাধ্যমকে জানান।

Leave a Reply