, , ,
শিরোনামঃ
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ রংপুরকে উন্নয়নের আলোয় আনতে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আদর্শ স্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই শহিদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বৃহস্পতিবার ১৬-৭-২৬ ইং সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।