, , ,
শিরোনামঃ
নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা এমপি সাবিরা নাজমুল তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক : বিকল্পধারা বাংলাদেশ রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা ফতুল্লায় সিটি পেপার মিলে দূর্ঘটনায় এক শ্রমিক নিহত সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার  ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ সোনারগাঁওয়ে’One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধনে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষের চারা বিতরণ নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির “ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন” নামে নতুন একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ) বিকেলে কোরআন তেলাওয়াত, হালকায়ে যিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোরুমের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। আমরা চেষ্টা করছি সময়ের সেরা পোশাক ও আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহি সুস্বাদু ও রুচিসম্মত নানা ধরনের খাবার আমাদের শো-রুমে পাওয়া যাবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধীকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানা, সাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংসাংবাদিক জাহাঙ্গীর হোসেন,কবি ও সাংবাদিক কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান,সাংবাদিক ফয়সাল আহমেদ,দেলোয়ার প্রধান উজ্জ্বল, সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজ সেবক জে.আর রাসেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” শোরুমে উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক ও স্টাইল পণ্যের বিকল্প একটি নতুন ব্র্যান্ড যুক্ত হলো। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।