, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা  বন্দরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার  বন্দরে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক’কে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সবচেয়ে ধনী জেলা- এসব গলাবাজি এই শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয়: পন্টি নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ উৎসবের সমাপনী এইচএসি কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষা হচ্ছে জ্ঞান, সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র : ডিসি মো: রায়হান কবির উৎসবের টানে বিষাদের ছায়া ডলি-ঝর্নার যৌথ উদ্যোগে মাদরাসার হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব’কে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা  বন্দরে সাংবাদিক কিবরিয়ার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে মিলাদ ও দোয়া

সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় সোনারগাঁ থানার এক উপপরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্স আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সাতভাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এসআই নুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহীন ও পুলিশের সোর্স মাসুম মিয়া আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে চোরচক্রের সদস্যরা হামলা চালায়। এতে এক এসআই ও এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।