নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (১০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৮৫ বোতল বিদেশী মদ, ৫ শত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ ৬ কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ইউনিয়ন ও কায়ত পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৬ মাদক কারবারিকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে থানা থেকে মাদকসহ ৬ জন গ্রেপ্তারের তথ্যদিলেও গণমাধ্যমে ৫ জনের ছবি দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবি তোলার সময় প্রচন্ড ঝড় শুরু হওয়ায় দ্রুত ছবি তুলতে গিয়ে ধৃত অপর আসামিকে গারদখানা থেকে বের করা আর সম্ভব হয়নি।
Leave a Reply