বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শীঘ্রই কুতুবপুরে অভিযান: এসপি ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। তিনি রামারবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়া বাড়ির ছাদে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করছিল।

এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে ছাদ থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর গভীর রাতে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোরে সোহেল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।