সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত শব্দ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪টি যানবাহনকে জরিমানা  রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর, ছাত্রদল নেতা সহ আসামী ২০ জন বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জোবায়ের নামে যুবকের মৃত্যু  সিটি নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী বাদশা খাঁনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রীমহল

সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

প্রেসবিজ্ঞপ্তি :
বিডি নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

যশোরে শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডি নিউজের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ-কে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)

আমরা মনে করি, এই গ্রেপ্তার মূলত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সত্য প্রকাশের অধিকারকে দমন করার এক ন্যাক্কারজনক অপচেষ্টা। একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারের মাধ্যমে সমগ্র সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপপ্রয়াস চলছে।

সত্যের পক্ষে কলম ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি তবে আজকের অপরাধ? এই ধরনের দমনমূলক আচরণ গণতন্ত্র, নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে। একইসঙ্গে এ ধরনের সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছে।

হাকিকুল ইসলাম খোকন

প্রতিষ্ঠাতা সভাপতি
নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)
কানেকটিকাট, যুক্তরাষ্ট্র

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।