সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত শব্দ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪টি যানবাহনকে জরিমানা  রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর, ছাত্রদল নেতা সহ আসামী ২০ জন বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জোবায়ের নামে যুবকের মৃত্যু  সিটি নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী বাদশা খাঁনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রীমহল প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার 

যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহরে নতুন করে ব্যাটারিচালিত অটোরিকশার নম্বর প্লেট (লাইসেন্স) দেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তিকে একটার বেশি দেওয়া যাবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, নম্বর প্লেট বা লাইসেন্স দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সদস্যরাই বিষয়টি নজরে রাখবেন।

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন। এ সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাইরেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, নাগরিক মহল, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে জানান সিটি প্রশাসক।

এ সময় সাখাওয়াত বলেন, “আপনাদেরকে দায়িত্ব দেওয়ার কারণ হলো- আপনারা ইনকোয়ারি করে নিশ্চিত করবেন যেন একজন ব্যক্তি একটির বেশি লাইসেন্স, লোগো কিংবা প্লেট না পান। কাউকে কোনোভাবেই একটির বেশি দেওয়া যাবে না।”

এজন্য যদি লাইসেন্সের সংখ্যা কমেও আসে তাও সিদ্ধান্ত নেমে কমিটির সদস্যরা, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে এবং সেই আইডি কার্ডটি আপনারাই নির্ধারণ করে দেবেন। সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় সামনে যানজট হবে কি হবে না, তা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যা চান, ঠিক সেটাই হবে। এই ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। শুধুমাত্র কমিটির সদস্যরাই একসঙ্গে বসে এই বিষয়গুলো নির্ধারণ করবেন।”

“যদি কেউ এই নিয়মের ভেতরে ফিরে আসে, তবে তাদেরকে একটি করে লাইসেন্স দেওয়া হবে এবং সেই লাইসেন্সধারী নিজেই গাড়ি চালাবেন,” বলেন তিনি।

এই কমিটিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা থাকবেন বলেও জানান সিটি প্রশাসক।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।