সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত শব্দ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪টি যানবাহনকে জরিমানা  রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর, ছাত্রদল নেতা সহ আসামী ২০ জন বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জোবায়ের নামে যুবকের মৃত্যু  সিটি নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী বাদশা খাঁনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রীমহল প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার 

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর, ছাত্রদল নেতা সহ আসামী ২০ জন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৭ জুন) রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির থানা শাখার যুগ্ম সদস্য সচিব আর ফারাবী।

গত শনিবার বিকেলের হামলায় তিনি নিজেও আহত হন।

এ মামলায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদকে (৩৮) হুকুমের আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: উপজেলার শিমুলিয়া মোল্লাবাড়ি এলাকার প্রয়াত নাছির মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫), গোবিন্দপুরের আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), একই এলাকার জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাঈম আহমেদ (৩২), দুয়াবা’র প্রয়াত মেজবাহউদ্দিনের ছেলে রুবেল পাশা (৩৭), বিরলবাড়ির জামালউদ্দিন ছেলে সোহাগ (২৮), শিমুলিয়ার ইসলাম হিরার ছেলে তারেক হিরো (৩২), একই এলাকার সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩) ও প্রয়াত আজমত আলীর ছেলে নাজমুল (৩), গুতিয়াব নামাপাড়ার বেনু মিয়ার ছেলে রহিম (২১), একই এলাকার আনোয়ার আলী নাদিম (২৫), সবুজ (৪০), মোক্তার (৪২), বকুলের ছেলে জিলানী (২৫) ও ফারুক (২৫), দুয়াবার সুরুজ মিয়া (৩৩) ও মাঈনুল ইসলাম সুরুজ (৩২), বহিলা’র মঞ্জুর হোসেন (৩০) এবং কালনী’র আসিফ (২৮)।

এ মামলা অজ্ঞাতনামা হিসেবে আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বাদী লিখেছেন, উপজেলার দাউদপুর ইউনিয়ন কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার ফল উৎসবের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানের শুরুর আগমুহুর্তে সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নির্দেশে হামলা চালানো হয়।

হামলার সময় তারা স্টেজ, প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর চালায় এবং অনুষ্ঠানের জন্য আনা ফল, সাউন্ড বক্স, মাইক লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। মুঠোফোনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমি হামলার দিন এলাকাতেই ছিলাম না। আমার মতো এলাকার আরও অনেককে অযথাই মামলায় নাম দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।