শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুুতি র‍্যাব-১১’র অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়াত ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুুতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এ উপলক্ষে শনিবার (২৩ মে) সকালে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতি ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

‎নেতৃবৃন্দ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরও ব্যাপকভাবে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, মহানগর বিএনপি সকল আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে।

‎এ সময় তারা কঠোরভাবে সতর্ক করে বলেন, শাহাদাৎ বার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পাশাপাশি আওয়ামী লীগের দোসর বা সুবিধাবাদীরা যেন এই কর্মসূচিকে ঘিরে নিজেদের অবস্থান জানান দিতে না পারে, সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

‎সভায় ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এডভোকেট বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার ও সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব এবং মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।