, , ,
শিরোনামঃ
চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় খাল খননের কার্যক্রম  হাতে নিয়েছি। জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সস্পাদক (সাংবাদিক) জসিম উদ্দিনের উদ্যোগে ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় এ খাল খননের কর্মসূচী শুরু হয়।

মামুন মাহমুদ আরও বলেন, শুধু খাল খনন করলে হবে না খালের মধ্যে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, সহ-সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক মজুমদার, কোষাধাক্ষ্য নিজামুদ্দিন, মিজানুর রহমান, মতিউর রহমান, মোস্তফা কামাল, সালাউদ্দিন, আহমদ শাহ শাহিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু, নয়ন, আরিফ প্রধান, সম্রাটসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।