মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার  যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ কামরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ বছর পূর্তি শেষে নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও সংবাদকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলামকে ‘দক্ষ সংগঠক’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সরকারি চাকরি জীবনে তার দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

অফিসের জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা গ্রহণ করে কামরুল ইসলাম বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং সরকারি কর্মচারীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

এছাড়া আলোচক ও অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।