মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার  যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সোহেল ওরফে ইফতান (২৯), মো. সবুজ (১৯) এবং শরিফুল ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনে পাকা সড়কের ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।