শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার  বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এবং আশপাশের এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রকি (৩৫), মো. রাসেল (২২), শুভ (২০), মো. রাজু (২৩), এবং মো. ফালু ওরফে কালু (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।