রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা এলাকায় পাকা রাস্তার ওপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪০), এবং মো. নূরুল আমিন (৩২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।