রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা জমে উঠেছে চাষাড়া লিংক রোডের পাশে সবুজবাগ মাদ্রাসা মাঠে বিশাল গরু-ছাগলের হাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুুতি র‍্যাব-১১’র অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়াত ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।

সকালেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।