নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বিপুল ভোটে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত আবুল কালাম এর বন্দর নবীগঞ্জে নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর, সহসভাপতি উত্তম সুরত সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব কার্তিক ঘোষ, আশুতোষ ঘোষ, অজয় রায়সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
Leave a Reply