, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব পোস্ট বাজেট সিম্পোজিয়াম-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির

আড়াইহাজার পায়রা চত্বরে ‘ককটেল’ সদৃশ বস্তু বিস্ফোরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ককটেল’ সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পায়রা চত্বরে একটি বাস থেকে ছোড়া বস্তুর মাধ্যমে বিস্ফোরণ ঘটনাটি বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

এ ঘটনায় ওই বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে তাকে আটক দেখানো হচ্ছে না বলে জানিয়েছেন ওসি নাসির উদ্দিন।

তিনি বলেন, “বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, একটি বাস থেকে কিছু ছোড়ার পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এটি বিস্ফোরকজাতীয় বস্তু হলেও ককটেল কিনা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

তবে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে বুধবার ভোরে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা-গাজীপুর সড়কের উপর অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যসহ আওয়ামী লীগের ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।