, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার প্রতিমা বিসর্জন হবে, সম্প্রীতি নয়’—নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনার নিট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ, সমাধানে ২৬ অক্টোবর বৈঠক সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় এক তরুণের মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন কুমিল্লার জেলার মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি কাভার্ডভ্যান মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচপুর ব্রিজে উঠাকালীন সময়ে ব্রেক ফেল করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় কাভার্ডভ্যানটি পেছন দিকে নেমে যাওয়াকালে মাইনুদ্দিন ঘটনাস্থল দিয়ে সড়ক পারাপার হচ্ছিল। ঠিক তখনই সে চাপা পড়ে যায় এবং তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, “চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।