শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ  বন্দরে কার্টুন দেখানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

যুবদল নেতা সাগর প্রধান গুরুতর অসুস্থ, দেখতে গেলেন এড. সাখাওয়াত হোসেন ও টিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গত কয়েকদিন যাবৎ অসুস্থ থাকা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু।

শনিবার ( ৪ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়িস্থ সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে এড. সাখাওয়াত হোসেন খাঁন ও আবু আল ইউসুফ খাঁন টিপু  তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

মোঃ সাখাওয়াত হোসেন খাঁন ও আবু আল ইউসুফ খাঁন টিপু সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সাগর প্রধানসহ আমরা রাজপথে এক সাথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলার শিকার হয়েছি। স্বৈরাচার সরকারের আঘাতে চিহ্ন এখনও শরীরে ভয়ে বেড়াই।  আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমাদের সহকর্মী যদি অসুস্থ হন, বা তাদের পরিবার কোন সমস্যায় পড়েন, আমরা তাদের খোঁজখবর রাখতে হবে, দোয়া করতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। সাগর প্রধানসহ সকল অসুস্থের জন্য আমরা দোয়া করব, আল্লাহতালা যেন তাদের সুস্থ করে দেন।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি   দেলোয়ার হোসেন বাবুল,  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মোঃ ওয়াসিম, আমিনুল ইসলাম পাভেল ডালিম প্রধান, তোফাজ্জল হোসেন রাজাসহ আরও অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।