শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ  বন্দরে কার্টুন দেখানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আশিকুর রহমান অনি’র শুভেচ্ছা ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও সফল ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি এই রাজনৈতিক পথচলা শুরু করেন। তার এই যোগদানকে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব; ছায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); বেনজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক; সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন; কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া; নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু; সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি; মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে উপস্থিত থেকে মাসুদুজ্জামান মাসুদকে বরণ করে নেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।” তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

সভায় বক্তারা মাসুদুজ্জামান মাসুদের যোগদানকে বিএনপির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তার মতো একজন প্রতিষ্ঠিত সমাজসেবক ও ব্যবসায়ীর বিএনপিতে আগমন দলের শক্তি ও অনুপ্রেরণার উৎস। বক্তারা এই যোগদানের ফলে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।