সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা সিরাজুল মন্ডলের ছবি তুলতে গেলে পুলিশের বাঁধা  সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার জুয়ার বোর্ড ছেড়ে মাঠে নেমে হকারদের নিয়ে নেতৃত্ব দিচ্ছেন জুয়াড়ি শাহজাহান বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাইমদ, ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, ১ জন গ্রেপ্তার  ফতুল্লায় র‌্যাব-১১’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামি গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার 

বন্দর আমিরাবাদে তুলার গোডাউনে ভয়াবহ আগুন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তুলার গোডাউন হওয়ায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।