শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ  বন্দরে কার্টুন দেখানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আশিকুর রহমান অনি’র শুভেচ্ছা

রূপগঞ্জ এক যুবককে পায়ের রগ কেটে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেদী হাসান নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করছিলেন। পেশায় তিনি নষ্ট মোবাইল ফোন প্রস্তুতকারক ছিলেন এবং তাদের মালিকানাধীন ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ নামে একটি দোকানও চালাতেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ড- ঘটানো হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।