রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:  পতনের প্রথম বর্ষপূর্তি ববভগঞ্জের সোনারগাঁয়ে বিজয় র‌্যালি করেছে বিএনপি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ র বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় “আজহারুল ইসলাম মান্নান” এর পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা ও মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবুসহ, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।