বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শব্দদূষণ রোধে সদর উপজেলায় চারটি যানবাহনকে জরিমানা  সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ২,৬০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা  রূপগঞ্জে এক শিক্ষার্থী অপহরণের চারদিন পর উদ্ধার ; ১ জন গ্রেপ্তার  থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি সিদ্ধিরগঞ্জে একটি ঝোপ থেকে উদ্ধার  শহরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য ;ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) ভোরে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়ার হোসন (২০), জাকির হোসেনের ছেলে সজীব মিয়া (২২), আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫৫) ও জাকির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।

অভিযানে তাদের কাছ থেকে ৬ লিটার বাংলা মদ, ২টি ট্যাটা, ১টি ছুরি, ২টি রামদা, ২টি দা, একটি খেলনা পিস্তল, একটি বল্লম এবং একটি হেমার (লোহার হাতুড়ি) উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।