মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।এ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে ইজতেমার ময়দান প্রস্তুতের কাজ।

ইজতেমার আয়োজক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজ করা হচ্ছে। স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তাবলিগ জামাত অনুসারীরা। কেউ কেউ শামিয়ানা টানাচ্ছেন, কেউ বিদ্যুতের কাজ করছেন, কেউ বাথরুম পরিষ্কার, কেউ ময়দান পরিষ্কার, আবার কেউ খুঁটি পুতছেন। এভাবেই প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে।

দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর। বিশ্ব ইজতেমায় নিজ নিজ খিত্তায় চলে রান্নাবান্নার কাজ। নিজ নিজ দায়িত্বে এখানেই থাকা, খাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেন মুসল্লিরা। এখানে শুয়ে-বসেই বয়ান শোনেন বিভিন্ন বয়সের দেশ-বিদেশের মুসল্লিরা। লাখ লাখ মানুষ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় ও জিকির করেন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।

৯ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ন্যায় একইভাবে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইজতেমা উপলক্ষে লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় র‍্যাব, পুলিশ, আনসারসহ কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কাজ করেন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো ইজতেমার ময়দান।

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের কয়েক লাখ ধর্ম প্রাণ মুসল্লি অংশ নেন। ৩ দিন করে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শোনেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।