, , ,
শিরোনামঃ
আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল 

সোনারগাঁয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার আষাড়িয়ার চরস্থ মেঘনাঘাট এলাকা থেকে এদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চৌদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।

র‍্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।