, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির পরীক্ষা অসুস্থ প্রতিযোগিতা নয়, মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি জাহিদুল ফতুল্লা থানা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন আতিকুর রহমান মুন্না নজরুলের সাম্য-মানবতার চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ : প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় অপহরণের পর হত্যা; লেপ-তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান

শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে: এসপি রাসেল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল বলেছেন, ভোট আপনার অধিকার। কেউ ভোট প্রদানে বাধা দিলে আমরা ব্যাবস্থা নেব। কিন্তু ভোট দিতে না এসেই যদি বলেন প্রভাব বিস্তার করছে তাহলে এর যুক্তি আছে বলে মনে করি না। আমাদের কেউ জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

মঙ্গলবার (২১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে কাঁচপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা কারও তরফ থেকে কোন কমপ্লেইন আমরা পাইনি। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

তিনি বলেন, নির্বাচনে হিট অফ দ্যা মোমেন্টে অনেক কিছু হয়ে যায়। আমাদের কাছে সহিংসতার কোন তথ্য নেই। তবে আমি প্রার্থীদের উদ্দ্যেশ্যে বলতে চাই পুলিশ প্রস্তুত আছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাহলে তাদের চরম ভোগান্তির শিকার হতে হবে। তাদের আইনের আওতায় এনে যে ব্যাবস্থা নেয়া দরকার আমরা নেব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।