সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জের দু’টি হত্যামামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে কোন বাঁধা নেই আর সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ ফতুল্লার কাশিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; দুইজন আটক  ফতুল্লায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার  রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির

র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহরের গলাচিপার রূপারবাড়ী এলাকা রোববার বিকেলে এলাকাবাসী কিছু বুঝে উঠার আগেই ঘিরে ফেলে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাব-১১ এর একটি দল। এরপর শুরু হয় ‘ব্লক রেইড’।

এ সময় রূপারবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাবের অভিযানে আটক তিনজন মাসদাইরের দুর্ধর্ষ সন্ত্রাসী জাহিদের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। ওই আস্তানায় জাহিদ তার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালাতেন।

এর আগে, একই এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে জাহিদ ও বুইট্টা মাসুদের নেতৃত্বে র‌্যাব সদস্যদের কুপিয়ে জখম করা হয়।

অভিযানের পর সরেজমিনে গলাচিপা এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে এলাকাটির এক বাসিন্দা বলেন, মাদক ব্যবসায়ীরা এই এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি করে। কাউরে ওরা ভয় পায় না। কিন্তু আজকে দুপুরে র‌্যাব পুরা এলাকাই ঘিরে ফেলে।

“র‌্যাব আসতে আসতে ওদের অনেকে সরে গেছে। কিন্তু কয়েকজন যারা যাইতে পারে নাই, তারা অভিযানে ধরা পড়সে,” বলেন ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, “এর আগে র‌্যাবের উপর যেই হামলা হইসে সেখানেও এই এলাকার মাদক কারবারিরা জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত একজনকে শুনছি আজকে ধইরা নিছে।”

একই এলাকার আরো এক বাসিন্দা বলেন, “আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনা। ওরা পুরা এলাকাটা জাহান্নাম বানায়া রাখছে। সবার চোখের সামনে মাদক বেঁচে, মারামারি করে। আজকে যেমনে ধইরা নিছে, এমনে সব কয়টারে নিলে আমরা শান্তি পামু।”

এ বিষয়ে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, “সন্ত্রাস, মাদক নির্মূল এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজকে আমরা গলাচিপা এলাকায় একটি অভিযান পরিচালনা করেছি। সেখানে ব্লক রেইড দিয়ে কয়েকজনকে আটক করা হয়। আটক তিনজনের কেউ এর আগে র‌্যাবের উপর হামলায় জড়িত ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।