রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ ভোট গণনায় অনিয়ম ও সন্দেহ প্রকাশ করে পুনরায় ভোট গণনার দাবী সিরাজুল মামুনের  রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার আবুল কালাম শহর-বন্দরের মানুষের দুই নয়ন বদিউজ্জামান বদু নব-নির্বাচিত এমপি আবুল কালাম’কে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানালেন মোঃ দিদার খন্দকার  নারায়ণগঞ্জ- ৩ আসনে ধানের শীষের বিজয়ে আজহারুল ইসলাম মান্নান’কে আরিফ মীরে’র অভিনন্দন নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া 

রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

প্রাথমিক তদন্ত ও আলামতের বরাতে ওসি বলেন, জানালার কাঁচ ভেঙে ‘পেট্রোল বা এ জাতীয় কোনো বস্তু’ ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, বিএনপির এ কার্যালয়টি নির্মাণের কাজ মাসখানেক আগে শুরু হয়। এক সপ্তাহ আগে নির্মাণকাজ শেষ হয়েছে। শুক্রবার রাত বারোটা পর্যন্তও কার্যালয়টিতে নেতা-কর্মীরা ছিলেন। এরপর ভোরের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সহযোগিতায় পরে আগুন নেভানো হয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান এ যুবদল নেতা।

“আমরা ধারণা করছি পেট্রোল বোমা মেরেছে। নাহলে এইভাবে আগুন ছড়িয়ে পড়তো না”, যোগ করেন তিনি।

আগুনের ঘটনার পেছনে বিরোধী দলের কারও হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।