বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার  বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা  সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

বাগেরহাটের মোংলায়, অপারেশন ডেভিল হান্ট:- মোংলায় রাতভর অভিযানে আটক-৪

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্টে, মোংলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহীনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৬ টা পর্যন্ত  মোংলা চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ৪ (চার) জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়,

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।