রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ ভোট গণনায় অনিয়ম ও সন্দেহ প্রকাশ করে পুনরায় ভোট গণনার দাবী সিরাজুল মামুনের  রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার আবুল কালাম শহর-বন্দরের মানুষের দুই নয়ন বদিউজ্জামান বদু নব-নির্বাচিত এমপি আবুল কালাম’কে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানালেন মোঃ দিদার খন্দকার  নারায়ণগঞ্জ- ৩ আসনে ধানের শীষের বিজয়ে আজহারুল ইসলাম মান্নান’কে আরিফ মীরে’র অভিনন্দন নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া 

ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং একই থানার আমতলী পৌরসভার আনোয়ারের পুত্র মোঃ জাকারিয়া (২৮)।

শনিবার (ভোর) রাত আনুমানিক চারটার দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মোঃ আব্দুল বাতেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ আট লাখ টাকা, স্বর্ণালংকার, একটি সুইচ গিয়ার, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট ছুরি, একটি গ্যাস লাইটার হিটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য অলিউল্লাহ ও জাকারিয়াকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও সাত সদস্য পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।