রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ 

পটুয়াখালীতে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষনের অভিযোগে সুভাষ দেবনাথ গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ দেবনাথ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার পুকুরজোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর দুর্গাপূজার দশমীর দিন ১৩ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির বাবা-মা তাকে বাড়িতে রেখে পটুয়াখালী শহরে পূজা দেখতে আসেন। রাত সাড়ে ৮টায় দিকে তারা বাড়ি ফিরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আর জাগায়নি। পরের দিন সকালে ঘুম থেকে জেগেই শিশুটি পরিবারকে ধর্ষণের কথা জানায়।

পরে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করলে বুধবার (৪ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে সুভাষকে গ্রেফতার করে পুলিশ। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্ত সুভাষকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।